তুমাকে নিয়ে লেখা

কখনো কখনো কাউকে ছাড়া সবকিছুই অর্থহীন লাগে।
বিষন্নতার মেঘে ঢেকে থাকে আনন্দময় মূহুর্তগুলো।
বারবার অনলাইনে এসে তার একটা হ্যালোর অপেক্ষায় কাটে সারাদিন।
জিপি অফিস থেকে আসা বার্তার শব্দে হঠাৎ মোহ কাটে; এই বুঝি তার মান ভাঙলো...
ওপাশে ঠিক তারও এমন হয়।
অযথা অযাচিত অপেক্ষা;
বারবার ফোনটা নেড়েচেড়ে দেখা;
প্রয়োজনীয় ফোনগুলাও বিরক্ত লাগে।
ধুর ছাই তার ফোনটা কেনো আসে না?
ফালতু কিছু ইগো দু'পাশের মানুষগুলোকে ঘুমোতে দেয় না।
অথচ যে কেউ একজন সব ইগো বন্দী করে এগিয়ে আসলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু আসে না...
ঐ যে ইগো;
আসলে ইগো হলো ঘুণপোকার মতো,
যা ধীরে ধীরে সম্পর্কটাকে খেয়ে ফেলে।
এবং কঠিন ইগোর মানুষগুলোই
পৃথিবীতে সব চেয়ে বেশি অসুখী হয়।

Comments