আমি যে অতি সাধারন

অতি সাধারণ
জিহাদ আমিন
আমি তো অতি সাধারণ
কারো কোন কথায়
আমার ভাঙ্গে না যে মন,
কতজন করে আমায় অপমান
যেথায় সেথায় পথে ঘাটে
লোকে করে আমায় শাসন,
আমি চাইলেও তখন
করতে পারি না কাউকে বারণ
আমি যে অতি সাধারণ।
যদি কেউ আমায় মন্দ বলে
আমি থাকি হাসি মুখে,
সবার কথা সহ্য করে
একা কাঁদি আমি নিরবে।
আমি যদি থাকিও অনাহারে
পারি না কারো কাছে
দুই হাত পেতে কিছু চাইতে,
ওদের আছে অনেক
মান সম্মানে আঘাত হানলেও
টাকা পয়সা ব্যয় করে ওরা
ফিরিয়ে আনতে পারে পরে,
আমি তো অতি সাধারণ
যেটুকু আছে আমার
সেটাই নিয়েই বাঁচতে হয়
 আমায় যে এই পৃথিবীর তরে।

Comments